ঢাকা | বঙ্গাব্দ

লাঠিপেটা না করে ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল

  • আপলোড তারিখঃ 07-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 598909 জন
লাঠিপেটা না করে ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল ছবির ক্যাপশন: ছবি ● সংগৃহীত

সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ মতিউল ইসলাম (হৃদয়):-

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ সদস্যের একটি ভিডিও ভাইরাল হয়। লাঠিপেটা না করে বরং লাঠিপেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় সেই কনস্টেবলকে।

ভিডিওটি শেয়ার করে তার কাজের ধরন দেখে প্রশংসায় ভাসান নেটিজেনরা। সেই পুলিশ কনস্টেবলের নাম মো. রিয়াদ হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

এবার পুলিশে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পদক পাচ্ছেন পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন। আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করায় রিয়াদকে এই পদক দেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ এতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ। যা রবিবার প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ দেওয়া হলো। প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।  




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..