ঢাকা | বঙ্গাব্দ

টাইগারদের কোচ নিয়োগ দিয়েছে বিসিবি

  • আপলোড তারিখঃ 07-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 461326 জন
টাইগারদের কোচ নিয়োগ দিয়েছে বিসিবি ছবির ক্যাপশন: ১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন করে ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জেমস প্যামেন্টকে টাইগারদের কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। চলতি আইপিএলের আগে পর্যন্ত তিনি ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ। তার পরিবর্তে এই আসরে দলটি এনেছে কার্ল হপকিন্সকে। আর ৭ বছর ধরে মুম্বাইয়ের দায়িত্বে থাকা প্যামেন্ট এখন বাংলাদেশের কোচের ভূমিকায়। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ সাবেক এই ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজের আগেই যোগ দেবেন বলে জানানো হয়েছে বিসিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে। ৫৬ বছর বয়েসী প্যামেন্ট ইংল্যান্ডে জন্ম নিলেও পেশাদারি ক্রিকেট খেলেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ডের হয়ে। 

২০১৮ সাল থেকেই জেমস প্যামেন্ট ছিলেন ভারতের আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ। সহকারী কোচ হিসেবে খেলোয়াড়দের ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন। এরমাঝে নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবেও কাজ করেছে। জাতীয় দল বিবেচনায় এর আগে কাজ করেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গে। সেই সঙ্গে অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের সঙ্গে। এছাড়া নিউজিল্যান্ড ‘এ’ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে জেমস প্যামেন্টের। বলতে গেলে বেশ বড় রকমের অভিজ্ঞতা নিয়েই আসছেন তিনি। আপাতত দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। নতুন এই দায়িত্বে যোগ দিয়ে প্যামেন্ট বেশ উচ্ছ্বসিত। জানালেন, দারুণ প্রতিভাময় বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত তিনি। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা