ঢাকা | বঙ্গাব্দ

প্রশ্নবিদ্ধ নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতা আসবে: ফয়জুল করীম

  • আপলোড তারিখঃ 11-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 589786 জন
প্রশ্নবিদ্ধ নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতা আসবে: ফয়জুল করীম ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।আজ শুক্রবার সন্ধ্যায় রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামি আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতা আসবে। আগে তাই সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন। ’

ফয়জুল করীম আরও বলেন, ‘চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না। যারা চাঁদাবাজি করে, তাদেরকে আর ক্ষমতায় দেওয়া যাবে না। বিগত আমলে বিএনপি সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না। সংগঠনের উপজেলা সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্ব ও সেক্রেটারী হেলাল উদ্দিনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দীন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, জেলা যুব আন্দোলনের সভাপতি মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইউনুস খান প্রমুখ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..