ঢাকা | বঙ্গাব্দ

অসুস্হ বিএনপি নেতা রফিকুল আলম মজনুকে দেখতে হাসপাতালে আমিনুল হক

  • আপলোড তারিখঃ 01-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 542468 জন
অসুস্হ বিএনপি নেতা রফিকুল আলম মজনুকে দেখতে হাসপাতালে আমিনুল হক ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক : //

হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুকে দেখতে গিয়েছিলেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক। 


আজ রবিবার (১লা জুন) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে মজনু'কে  দেখতে যান তিনি।


এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম।  বিএনপি নেতা আমিনুল হক অসুস্থ রফিকুল আলম মজনু'র শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। 


উল্লেখ্য, গত ২৮ মে নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রফিকুল আলম মজনু। পরে বুকের ব্যথা বাড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। 




মোঃ জাকির হোসেন 

১ লা জুন, রবিবার, ২৫ ইং।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..