ঢাকা | বঙ্গাব্দ

নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

  • আপলোড তারিখঃ 12-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 587695 জন
নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://নাটোরে আদালতের মালখানা থেক চুরি হওয়া ১৬ ভরি স্বর্ণ ও ১৯ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৬১ লাখ টাকার মধ্যে ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্য জানান, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।

মাহবুর রহমান বলেন, ঘটনার পরে আটককৃতদের দেওয়া তথ্য এবং অনুসন্ধানে গতকাল শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত কোর্টের পেছনে সার্কিট হাউসের ড্রেন থেকে ২৪ লাখ টাকাসহ চুরি হওয়া সব স্বর্ণ ও রুপা উদ্ধার হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট টাকা নাটোরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সেই টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ের ভেতরেই টাকাগুলো উদ্ধার করতে পারব।উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..