ঢাকা | বঙ্গাব্দ

পহেলা বৈশাখ। পুরোনো বছরকে বিদায় জানিয়ে বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান

  • আপলোড তারিখঃ 14-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 587386 জন
পহেলা বৈশাখ। পুরোনো বছরকে বিদায় জানিয়ে  বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিরো ://আজ সোমবার, বাংলা ১৪৩২ সনের প্রথম দিন পহেলা বৈশাখ। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে বৈশাখী উৎসবে মেতে উঠেছে সকলে। বাঙালির হৃদয়ে জড়ানো সার্বজনীন এই উদযাপনে সাধারণদের পাশাপাশি মেতে উঠেছে দেশের তারকারা; দুই নন্দিত অভিনেত্রী জয়া আহসানও এর ব্যতিক্রম নয়।

নববর্ষের দিনে নিজেকে এবার অনন্য রূপে ধরা দিলেন জয়া। উৎসবের আমেজে অভিনেত্রীর সাজ-আশাকে ফুটে ওঠে বাঙালিয়ানা। সঙ্গে নতুন বছরের আমেজে জয়ার এই বৈচিত্র্যময় লুক দেখে আনন্দিত ভক্তরা।পহেলা বৈশাখের সকালে একঝাঁক ছবিতে নিজেকে ধরা দেন জয়া। এদিন অভিনেত্রীর পরনে ছিল গোলাপী সুতি শাড়ি, স্লিভলেস ব্লাউজ। হাতে লাল-সবুজ রেশমি চুরি, চুলে বাঁধা লাল জবা।এ সময় জয়াকে দেখা যায় একটি গ্রাম অঞ্চলে। সঙ্গে দেখা যায় তার প্রিয় দুই পোষ্যকেও। তাদের নিয়ে কখনো ধানক্ষেত, আবার কখনো আম গাছের পাশে দাঁড়িয়ে বিভিন্ন লুকে পোজ দিতে দেখা যায় তাকে। এ সময় তার চোখে মুখে ফুটে ওঠে বৈশাখী আনন্দ ও উচ্ছ্বাস।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..