ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগ আনিসুল হকের সহযোগী তৌফিকা করিমের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপলোড তারিখঃ 24-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 550867 জন
আওয়ামী লীগ আনিসুল  হকের সহযোগী তৌফিকা করিমের বিরুদ্ধে দুদকের মামলা ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://


সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগী হিসেবে পরিচিত তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ছাড়াও শত শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য থাকার কথা জানিয়েছে দুদক। শনিবার (২৪ মে) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মামলার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের নামে মোট ৫৯ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ২৪ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে এসব সম্পদের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য উৎস পাওয়া গেছে মাত্র ২ কোটি ৬২ লাখ ৭ হাজার ৭২৬ টাকার। ফলে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ হচ্ছে ৫৬ কোটি ৬১ লাখ ৫৬ হাজার ২৯৮ টাকার।


এছাড়া তৌফিকা করিম নিজের নামের ৮৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৭৪ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৯৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ বিশাল অর্থের লেনদেনের যথাযথ ব্যাখ্যা না থাকায় তা সন্দেহজনক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

এসব অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..