ঢাকা | বঙ্গাব্দ

অটোরিকশা চুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 25-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 416025 জন
অটোরিকশা চুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: ১

রিদয় ইসলাম ://

দিনাজপুরের ফুলবাড়ী অটোরিকশা চুরির অভিযোগে পৌর ছাত্রদলের সদস্যসচিব কাশেম পাপ্পুসহ (৩০) চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অটোরিকশার ছয়টি ব্যাটারি, একটি মোটর, একটি চার্জার, দুইটি কন্ট্রোলার, একটি লোহার শকাপ, একটি টায়ারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার অন্যরা হলেন পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের রাশেদ হোসেন ওরফে রাসেল (৩৫),বারোকোনা গ্রামের সেলিম (৩১), তেঁতুলিয়া দক্ষিণ পাড়ার রফিকুল ইসলাম (২৬) এবং  নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের সামিউল আলম রতন (৪২)।

ফুলবাড়ী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, গত ৪ মে পৌর এলাকার কাটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে অটোরিকশাচালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের মজিবর রহমানের ছেলে শাহিন রানা ছয়জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর (৫)।

তিনি বলেন, মামলার সূত্র ধরে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে অটোরিকশা চুরি এবং  ছিনতাইয়ের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক অনেক অভিযোগ রয়েছে।

এদিকে, ছাত্রদল নেতার গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান বলেন, ‘দলের ভাবমুর্তি নষ্ট করে যদি কেউ অপরাধমূলক কাজ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনোর ব্যক্তির জন্য দলের সুনাম নষ্ট হবে এটা হতে পারে না। কাশেম পাপ্পু যে কাজ করেছে তার বিষয়টি আমি জেনেছি। বিষয়টি জেলা সভাপতি এবং  সম্পাদক আবগত রয়েছেন। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা