ঢাকা | বঙ্গাব্দ

মোবাইল চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

  • আপলোড তারিখঃ 25-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5689 জন
মোবাইল চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক ছবির ক্যাপশন: ১

মোঃআবুল হোসেন:// চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বাড়িতে মোবাইল এবং  টাকা চুরি করার সময় ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

রোববার (২৫ মে) গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হলেন, গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে নাহিদ(১৯) । তিনি ইউনিয়নের ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৩টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যায় নাহিদ। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারে এবং ধাওয়া দিলে স্থানীয়রা নাহিদকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, চুরি করতে গিয়ে জনতার হাতে গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আটক হয় ও খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

**ঢাকা জেলা আইন-শৃঙ্খলা বাহিনী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে**