ঢাকা | বঙ্গাব্দ

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 10-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9672 জন
সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার ছবির ক্যাপশন: ১

এমআই হৃদয়, ক্রাইম রিপোর্টার://

কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।



সোমবার (৯ জুন) রাতে নগরীর টমছম ব্রিজ সংলগ্ন গোবিন্দপুর এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল তাকে গ্রেপ্তার করে।


সাজ্জাদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।



এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, কিছুদিন পূর্বে কারাগার থেকে জামিনে মুক্তি পায় সাজ্জাদ। কারাগার থেকে বেরিয়েই আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে। সোমবার রাতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।


এ সময় তার কাছ থেকে চারটি রামদা, দুটি ছুরি, গ্রিল কাটার কাঁচি, পাঁচটি সিজার উদ্ধার করা হয়। পরবর্তীতে সাজ্জাদকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।


এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি টহল টিম সাজ্জাদকে আটক করে রাতে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে। সাজ্জাদ কয়েকদিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে জেল থেকে ছাড়া পেয়েছিল। তিনি জেল থেকে ছাড়া পেয়েই ফের অপরাধে জড়িয়ে পড়ে। 



তিনি বলেন, সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। নতুন করে একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।






কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

"অন্যের জমি আমার দাবী করলে হতে পারে সাত বছরের জেল"....