ঢাকা | বঙ্গাব্দ

পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

  • আপলোড তারিখঃ 28-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 330904 জন
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ছবির ক্যাপশন: ১

মোঃ নজরুল ইসলাম ://


বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 

সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।  

বাধ্যতামূলক অবসরে পাঠানো চারজন হলেন- ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তারা তাদের অবসর সুবিধাপ্রাপ্ত হবেন। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা