ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২

  • আপলোড তারিখঃ 01-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5250 জন
বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২ ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয়।

বান্দরবান প্রতিনিধি।


বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারী গণধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে সোম বার (১ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।


রোব বার (৩১ আগস্ট) দিবাগত রাতে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে।


গ্রেফতার ব্যক্তিরা হলো, রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার মো. সোলেমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সরদারের ছেলে মো. রাব্বি (২১)।


ভুক্ত ভোগীর স্বামী বলেন, তিনি অনেক রাত পর্যন্ত বাগান এর কাজে খামার বাড়িতে ছিলেন। রোব বার রাত ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। বাড়িতে একা থাকার সুযোগে লম্পট গুলো তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। রাতেই তিনি বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।


লামা থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভুক্ত ভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধর্ষণের সব আলামত সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতারকৃত ২ ব্যক্তি এখন থানা হেফাজতে আছে। তাদের আদালতে পাঠানো হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‘একটা মরে, একটাই যায়, বাকিডি যায় না’— সেই বিতর্কিত পুলিশ কর্মকর্তা ইকবালকে বরখাস্তের সিদ্ধান্ত