ঢাকা | বঙ্গাব্দ

স্বরাষ্ট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

  • আপলোড তারিখঃ 12-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 856520 জন
স্বরাষ্ট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে দল গঠন নিয়ে এক মন্তব্যের জন্য নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে।সাখাওয়াত হোসেনের বক্তব্য দেওয়ার পরেই তাৎক্ষণিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় হাজারখানেক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় হয়ে পলওয়েল মার্কেট ঘুরে আবারও নয়াপল্টন পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

মিছিলটি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউনিটের বিপুলসংখ্যক নেতা উপস্থিত ছিলেন।





কমেন্ট বক্স
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..