ঢাকা | বঙ্গাব্দ

যশোরে পরিবেশ অধিদপ্তরের দিনভর বহুমুখী মোবাইল কোর্ট পরিচালনা

  • আপলোড তারিখঃ 30-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 318955 জন
যশোরে পরিবেশ অধিদপ্তরের    দিনভর বহুমুখী মোবাইল কোর্ট  পরিচালনা ছবির ক্যাপশন: ১


আব্দুল কাইয়ুম খান 

গত ২৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় ও যশোর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে যশোর জেলা সদরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা বর্জ্য(ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা লংঘন করে  কার্যক্রম পরিচালনা করার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে। একই দিনে জেলা সদরের গোহাটা বড়বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রি করায় ৪টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ৬০ কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর পরিচালিত মোবাইল কোর্ট। এছাড়া যশোর জেলা সদরের  ঢাকা রোড এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে  মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর । উক্ত মোবাইল কোর্টে ২০টি মোটরযান পরীক্ষা করে   এবং শব্দদূষণ আইন লঙ্ঘনের দায়ে ৪টি মোটরযানকে ১ হাজার ৫শ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে। দিনভর  পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন  পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম।  মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ । যশোর জেলা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। পরিবেশ সংরক্ষণ, শব্দ দূষণ ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ অধিদপ্তরের  এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..