ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: সভাপতি শামসুল আলম, সম্পাদক সত্রং চাকমা

  • আপলোড তারিখঃ 09-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 196324 জন
রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: সভাপতি শামসুল আলম, সম্পাদক সত্রং চাকমা ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম, ​

​রাঙ্গামাটিতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য ও মানোন্নয়নের লক্ষ্যে 'রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন' নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। জেলায় কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

​কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা হলেন:

​নতুন কমিটিতে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এস এম শামসুল আলমকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একুশে টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সত্রং চাকমা।

​সংগঠনকে গতিশীল করতে সাংগঠনিক সম্পাদকের গুরুদায়িত্ব পেয়েছেন নিউজ ২৪-এর স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু।

​সংগঠনের নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, রাঙ্গামাটির গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা রক্ষা, প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে এই এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবগঠিত এই কমিটি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে তাদের কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: দুই মাদক কারবারি গ্রেফতার