আব্দুল কাইয়ুম খান
গত ২২ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে জেলা প্রশাসন চুয়াডাঙ্গার নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহযোগিতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় ফিক্সড চিমনির অবৈধ ইটভাটা মেসার্স কেডিবি ব্রিকসকে ,৫লক্ষ টাকা জরিমানা মেসার্স কূলপালা ব্রিকসকে ৪ লক্ষ টাকা ও মেসার্স এসবিএম ১ ব্রিকস চুয়াডাঙ্গা সদরকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটা ৩ টির কিলন ও চিমনি আংশিক স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। এছাড়া আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় মেসার্স টি আর ব্রিকস ও মেসার্স এসবিএম -২ জিগ জাগ ইটভাটা ২ টিকে যথাক্রমে ২ লক্ষ ও ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব ১২, চুয়াডাঙ্গা জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন। বায়ু দূষণ রোধে ও অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের এমন কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।