ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এতে উভয়পক্ষের ১০ জন আহত ও ককটেল বিস্ফোরণ

  • আপলোড তারিখঃ 17-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 75361 জন
মাদারীপুরে  দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এতে উভয়পক্ষের ১০ জন আহত ও ককটেল বিস্ফোরণ ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক://

মাদারীপুর জেলায়  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। এছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানোসহ বেশ কিছু ঘর-বাড়িতে লুটপাট এবং  ভাঙচুর করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ এলাকায় এ ঘটনা ঘটেছে।

এদিকে, কর্মবিরতি চলাকালে শনিবার দুপুর ১২টার দিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালের পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনা শেষে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বলেন, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কয়েকটি দাবি তুলে ধরেছি। কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ এসব দাবি সমাধান হলে আমরা যে কোনো সময় কাজে ফিরে যেতে প্রস্তুত।

আন্দোলনে থাকা ইন্টার্ন চিকিৎসক মার্জিয়া আলম বলেন, দায়িত্বরত চিকিৎসককে সেবা দিতে হলে অনেক কিছু প্রক্রিয়া রয়েছে হাসপাতালের। রোগীরা অনেক ক্ষেত্রেই সেই প্রক্রিয়া অনুসরণ করেন না। আমাদের নারী চিকিৎসককে হেনেস্তার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, যৌথ অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাছাড়া এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে হামলা এবং  আটকের ভয়ে উভয়পক্ষের লোকজন গা ঢাকা দেওয়ায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা