ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লা জেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • আপলোড তারিখঃ 19-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 204583 জন
কুমিল্লা জেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার ছবির ক্যাপশন: ১

মোঃ মনিরহোসেন ://

কুমিল্লা জেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই সময় অস্ত্র বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-গামী লেনে চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়।

রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কুমিল্লা থেকে ঢাকার দিকে আসা এশিয়া এয়ারকন এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৮৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির ডি-৩ ও ডি-৪ নম্বর সিটের উপরের বক্সে রাখা একটি কাপড়ের শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডি-৪ নম্বর সিটের বসা যাত্রী চিশতি (পিতা: গুলজার রহমান, সাং: দক্ষিণ খোলা, থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ) ও  ডি-৩ নম্বর সিটে বসা হাবিবুর রহমান শাকিল (পিতা: বুলবুল মিয়া, সাং: মনার কান্দি, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ)–কে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন এবং  পরস্পরবিরোধী তথ্য প্রদান করে।

পরবর্তীতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্র কেনাবেচা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, উভয়ে যোগসাজশে কুমিল্লা থেকে অস্ত্রটি ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিল।

পরে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..