ঢাকা | বঙ্গাব্দ

মেহেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটের ভাটা ভাঙচুর ও জরিমানা আদায়

  • আপলোড তারিখঃ 20-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 202252 জন
মেহেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটের ভাটা ভাঙচুর  ও  জরিমানা আদায় ছবির ক্যাপশন: ১

আব্দুল কাইয়ুম খান ://

গত ১৯ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে , পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে , মেহেরপুর জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় মেহেরপুর জেলার তিনটি উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা  স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করার অপরাধে সদর উপজেলার মেসার্স আলিফ ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয়, মুজিবনগর উপজেলার মেসার্স এল এল এম ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয় । এছাড়া উক্ত অভিযানে গাংনী উপজেলার মেসার্স সোনালী ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা, মেসার্স সুপার ব্রিকস কে ৩ লক্ষ টাকা ও মেসার্স ঢাকা ব্রিকস কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশের অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক টিপু সুলতান। এছাড়া পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ অভিযানে উপস্থিত ছিলেন ‌। বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।




কমেন্ট বক্স
notebook

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত..