ঢাকা | বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 825954 জন
পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক ://রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. নাজমুল মোল্লা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের ভাগিনা আশরাফুল বলেন, সম্প্রতি এক প্রতিবেশীর সঙ্গে আমার মামার ঝামেলা হয়।এবং  ওই প্রতিবেশী মামাকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় প্রথমে মালিবাগ এলাকার একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে আজ সকালে ঢামেক মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..