ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদী জেলা বেলাব উপজেলা অবৈধভাবে রাত্রি নিশিতে চলে মাটিকাটা

  • আপলোড তারিখঃ 22-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1609 জন
নরসিংদী জেলা বেলাব উপজেলা অবৈধভাবে রাত্রি নিশিতে চলে মাটিকাটা ছবির ক্যাপশন: ১


মোঃ নজরুল ইসলাম এর পাঠানো প্রতিবেদন।

তারিখ:২১-০১-২০২৬ ইংরেজি। রোজ: বুধবার। 

নরসিংদী জেলা বেলাব উপজেলা বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটে কিছু অসাধু ব্যবসায়ীর অধীনস্থ কিছু সংখ্যক লোক। তারা দুর্গম অঞ্চল, দুর্গম অঞ্চলের জমি, নদীর তীর, নদীর তীরবর্তী জমি এমনকি সুযোগে কৃষকদের ফসলের জমি ও কেটে নিয়ে যাই।  মাটি বিক্রি স্থান হিসেবে বেছে নিয়েছে বেলাব উপজেলার পাশ্ববর্তী ইটভাটা ও দূরবর্তী ইটভাটা এবং বাড়ি ঘরের ভিটি ভরাট। প্রশাসনের নজরে এলে বেলাব উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আজিজ সারতাজ জায়েদ সাহেবের অধিনে সফলভাবে মোবাইল কোট পরিচালনা করা হয়।বালু মহাল ও মাটি কাটা ব্যবস্থাপনা আইন-২০১০এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৭৫ এর কার্যবিধি আইনের ধারা মোতাবেক কয়েক জনকে সাজা ও জরিমানা করা হয়। অভিযানের পরে ও মাটি কাটা চলমান, প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে রাত্রি গভীর নিশিতে চলে মাটিকাটা।বেলাব উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সাথে সাক্ষাৎ কারে উঠে এসেছে এমন তথ্য। তিনি বলেন যারা রাত্রি গভীর নিশিতে লুকিয়ে লুকিয়ে মাটি কাটে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে l




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

কোনাখোলায় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: আশঙ্কাজনক অবস্থায় ৫ জন মিটফোর্ডে প্রেরিত