ঢাকা | বঙ্গাব্দ

​বন্দরে অবৈধ গ্যাস সংযোগবিরোধী অভিযান: ৮০০ সংযোগ বিচ্ছিন্ন, সিয়াম বেকারিকে জরিমানা

  • আপলোড তারিখঃ 28-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2 জন
​বন্দরে অবৈধ গ্যাস সংযোগবিরোধী অভিযান: ৮০০ সংযোগ বিচ্ছিন্ন, সিয়াম বেকারিকে জরিমানা ছবির ক্যাপশন: ১


​ডিজিটাল ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে পরিচালিত অভিযানে প্রায় ৮০০টি আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ এবং আনুসঙ্গিক সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়।

​অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু চক্র বন্দর এলাকার বিভিন্ন আবাসিক ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারের হাতেনাতে প্রমাণ মেলায় ‘ঢাকা সিয়াম বেকারি’কে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।

​তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রতিনিধি জানান, সরকারি সম্পদ রক্ষা এবং দুর্ঘটনা এড়াতে অবৈধ সংযোগের বিরুদ্ধে এই ধরনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। নিয়মিত তদারকির পাশাপাশি অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​বন্দরে অবৈধ গ্যাস সংযোগবিরোধী অভিযান: ৮০০ সংযোগ বিচ্ছিন্ন, সিয়াম বেকারিকে জরিমানা