ঢাকা | বঙ্গাব্দ

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন নুরুল হক নুর

  • আপলোড তারিখঃ 27-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3011 জন
পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ডিএনসিসি) নগর ভবনের সামনে  বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন নুরুল হক নুর ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন ://


নিজের পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে।


আজ বুধবার বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে চলতি মাসের ১৮ তারিখ ফোন করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং  পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার আইনি বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই মর্মে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আর ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ এবং  গ্রেপ্তারের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণঅধিকার পরিষদ। পরে সমাবেশ থেকে সরকারকে প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তার করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‘একটা মরে, একটাই যায়, বাকিডি যায় না’— সেই বিতর্কিত পুলিশ কর্মকর্তা ইকবালকে বরখাস্তের সিদ্ধান্ত