ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে মোবাইল কোর্ট পরিচালনায় গ্রীন লাইফ (প্রা:) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দেড় লক্ষ টাকা অর্থ দন্ড ও এক্স রে কক্ষটি সিলগালা করা হয়েছে....

  • আপলোড তারিখঃ 21-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 247 জন
নরসিংদীতে মোবাইল কোর্ট পরিচালনায় গ্রীন লাইফ (প্রা:) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দেড় লক্ষ টাকা অর্থ দন্ড ও এক্স রে কক্ষটি সিলগালা করা হয়েছে.... ছবির ক্যাপশন: ১


স্টাফ রিপোর্টার,

মোঃ নজরুল ইসলাম//

 ৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ: বুধবার নরসিংদী পৌরসভার পুরাতন কান্দাপাড়া এলাকায় গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নরসিংদী মডেল থানা পুলিশের সার্বিক সহায়তায় নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আসমা জাহান সরকারের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকাসহ কতগুলো অনিয়ম -অসঙ্গতি  ও বিভিন্ন ধরনের আলামত পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক দেড় লক্ষ টাকা অর্থ দন্ডে দন্ডিত করে, তাৎক্ষণিক ভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। অত্র হাসপাতালের এক্স রে কক্ষটি কে সিলগালা করা হয়। আগামী ৩১ শে জুলাই ২০২৬ তারিখের মধ্যে হাসপাতালটির লাইসেন্স নবায়ন সহ অন্যান্য অসঙ্গতি গুলো যথাযথভাবে ঠিক করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন ডাক্তার খলিল কায়সার খোকন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নরসিংদী সদর, নরসিংদী। আরও উপস্থিত ছিলেন ডাক্তার সঞ্জয় কুমার সাহা প্যাথলজিস্ট জেলা সদর হাসপাতাল, নরসিংদী। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী উপজেলা অফিসার জনাব আসমা জাহান সরকার মহোদয় বলেন জনস্বাস্থ্যে সুরক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত