ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধার থানায় প্রবেশ করে পুলিশের এক এএসআইয়ের মাথায় ও হাতে ছুরিকাঘাত

  • আপলোড তারিখঃ 25-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9746 জন
গাইবান্ধার থানায় প্রবেশ করে পুলিশের এক এএসআইয়ের মাথায় ও হাতে ছুরিকাঘাত ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন://

গাইবান্ধার সাঘাটা থানায় প্রবেশ করে পুলিশের এক এএসআইয়ের মাথায় এবং  হাতে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে অজ্ঞাত এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার (এএসআই) লিটন মিয়া। 

 বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত এএসআই মহসিন আলীকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 


গাইবান্ধার পুলিশ জানায়, রাতে ডিউটির সময় হঠাৎ করে থানার ভেতরে প্রবেশ করে ওই ব্যক্তি এএসআই মহসিন আলীর ওপর হামলা চালান। হামলার পরপরই তিনি থানার পেছনের সাঘাটা হাই স্কুলের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় পুকুরে তল্লাশি চালায়। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত তাকে আটক করতে পারেনি পুলিশ।  

 বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার (এএসআই) লিটন মিয়া বলেন, হামলাকারীকে শনাক্ত এবং  আটকের চেষ্টা চলছে। বর্তমানে এএসআই মহসিন আলী শঙ্কামুক্ত আছেন। তবে কেন এবং কি কারণে তার ওপর হামলা হয়েছে সে বিষয়ে কিছু জানতে পারেননি তিনি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

দেবিদ্বারে আলহাজ্ব আবুল কাসেম চেয়ারম্যান ও সাংবাদিক জনির জমি সংক্রান্ত বিরোধের অবসান