ঢাকা | বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের প্রচারণা শুরু

  • আপলোড তারিখঃ 23-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 71194 জন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের প্রচারণা শুরু ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম,রাঙ্গামাটির জেলা প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন দীপেন দেওয়ান।মঙ্গলবার সকালে রাঙামাটিতে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতি সৌধে তিনি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় দীপেন দেওয়ান তার বক্তব্যে বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অবিচল সৈনিক। তাঁর সততা, দেশপ্রেম ও গণতন্ত্রের আদর্শ আমাদের রাজনীতির জন্য আজও অনুকরণীয়। তাঁর দেখানো পথে চলেই আমি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে রাজনীতিতে কাজ করে যেতে চাই।তিনি আরও বলেন,

বর্তমান সময়ে দেশের মানুষ ন্যায়বিচার, ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ থেকে বঞ্চিত। শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই জনগণের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য।

প্রচারণা প্রসঙ্গে দীপেন দেওয়ান বলেন,

এই প্রচারণা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; এটি জনগণের অধিকার, উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে একটি আন্দোলন। আমি বিশ্বাস করি—মানুষের ভালোবাসা ও দোয়া থাকলে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাওয়া সম্ভব।এ সময় তিনি রাঙামাটির সার্বিক উন্নয়ন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সংক্ষিপ্ত পথসভা ও গণসংযোগে অংশ নেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা