ঢাকা | বঙ্গাব্দ

অনুমোদন পেল ভোলা জেলা চরফ্যাশন উপজেলার চালকদল কমিটি

  • আপলোড তারিখঃ 31-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 197925 জন
অনুমোদন পেল ভোলা জেলা  চরফ্যাশন উপজেলার চালকদল কমিটি ছবির ক্যাপশন: চালকদলের সম্মিলিত ছবি

সিনিয়র রিপোর্টার মোঃ মনির হোসেন//

ভোলা জেলা শাখা চরফ্যাশন উপজেলায় চালকদলের একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। দলটির প্রধান কার্যালয় ঢাকা পুরানো পল্টনে আয়োজনের মাধ্যমে ৩০ জানুয়ারী (শুক্রবার) রাত্রীবেলা কমিটির অনুমোদিত হয়। যেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী চালকদলের উপদেষ্টা সুপ্রিমকোর্ট আপিল বিভাগের  সিনিয়র আইনজীবী জনাব সিদ্দিক উল্লাহ মিয়া। 


এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা জেলা শাখা চরফ্যাশন উপজেলা চালকদলের নব নিযুক্ত সভাপতি মোঃ মামুন শিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম (সাদ্দাম), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া ও সহঃ সভাপতি মোঃ ইউসুফ পাটোয়ারীসহ প্রমুখ।

আরো ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম (হাসিব)।

কমিটিটি চালকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিএম শাজাহান ও সাধারণ সম্পাদক মোঃ ফজলে করিম (সাগর)- দ্বয়ের স্বাক্ষরে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে  চূড়ান্ত ভাবে অনুমোদন করা হয় ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..