ঢাকা | বঙ্গাব্দ

আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি সহ ২ জন দুষ্কৃতিকারী গ্রেফতার।

  • আপলোড তারিখঃ 15-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 192 জন
আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি সহ ২ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। ছবির ক্যাপশন: ১

নিজস্ব  প্রতিবেদক ://

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে একটি আভিযানিক টিম ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ থানা এলাকায় অবৈধ অস্ত্র এবং  মাদকদ্রব্য উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) আপন কুমার মজুমদার থানার ডিউটি অফিসারের মাধ্যমে জানতে পারেন যে, আড়াইহাজার থানাধীন বাজবী তিনগাঁও সাকিনে জনৈক মোঃ শফিকুল ইসলাম (৪০), পিতা-মৃত আবুল হাসেম এর ভাড়া দেওয়া বাড়ির সামনে স্থানীয় লোকজন ০২ জন দূষ্কৃতিকারীকে অস্ত্র-গুলি সহ আটক করেছে। পরবর্তীতে পুলিশ উপস্থিত হয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম-ঠিকানা: ১। মোঃ রাব্বি (২০), পিতা-মৃত জাহাঙ্গীর হোসেন, মাতা- মৃত রোকসানা, সাং- পানান, থানা- হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জ, এ/পি সাং- বাজবী তিনগাঁও (শফিকুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া), থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ সাব্বির (১৬), পিতা- মৃত জাহাঙ্গীর হোসেন, মাতা- মৃত রোকসানা, সাং- পানান, থানা- হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জ, এ/পি সাং- ডহরগাঁও (মামা গাফ্ফার এর বাড়ী), থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। এসময় ধৃত মোঃ রাব্বি (২০) এর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে (i) ০১টি পিস্তলের ম্যাগাজিন, (ii) ০৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আরো জিজ্ঞাসাবাদ করলে আসামি মোঃ রাব্বি (২০) জানায় যে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সে তার ব্যবহৃত পিস্তল পার্শ্ববর্তী ডোবায় ফেলে দিয়েছে। তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে অদ্য সকাল ১০.১৫ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ডোবা থেকে ০১ টি পিস্তল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি সহ ২ জন দুষ্কৃতিকারী গ্রেফতার।