মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে এলাকা। এরই ধারাবাহিকতায় ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে।
৯নং ওয়ার্ড জাসাস-এর সভাপতি মো. নূরুল আলম বাচ্চুর নেতৃত্বে এই প্রচারণায় অংশ নেন মহিলা দলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ। প্রচারণাকালে নেতাকর্মীরা ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড জাসাস সভাপতি মো. নূরুল আলম (বাচ্চু) এবং জাসাস-এর সিনিয়র সদস্যবৃন্দ। এছাড়াও মহিলা দলের পক্ষ থেকে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,রাশেদা বেগম - সভাপতি, মহিলা দল।রিতু বেগম - সাধারণ সম্পাদক, মহিলা দল।জেসমিন আক্তার - সহ-সাধারণ, সম্পাদক, মহিলা দল।পঙ্কি আক্তার - সাংগঠনিক সম্পাদক, মহিলা দল।নেতাকর্মীরা ৯নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন। প্রচারণার মূল কেন্দ্রবিন্দু ছিল মুসলিম পাড়া,রাজ মহি পাড়া,শাহ আমানত পাড়া, সিও অফিস এলাকা সহ পার্শ্ববর্তী অন্যান্য এলাকা।প্রচারণা শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের প্রতি ব্যাপক জোয়ার দেখা যাচ্ছে। তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রচারণায় বিপুল সংখ্যক নারী কর্মী ও এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।