ঢাকা | বঙ্গাব্দ

গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 08-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 604887 জন
গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কার এবং  অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া কর্মকর্তা ডিসি মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দুপুর সোয়া ১২টার দিকে মিডিয়া সেন্টারে ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসীরা। এসময় তার সঙ্গে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

ঘটনাটি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে ঘটে। আহত ব্যবসায়ী বনশ্রী সি ব্লকের ৫ নম্বর রোডের অলংকার জুয়েলার্স এর মালিক।

পুলিশ এবং  ব্যবসায়ীর স্বজনরা জানান, রাতে বাসায় ফিরছিলেন আনোয়ার হোসেন। এসময় কয়েকটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণ এবং  টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। আনোয়ার হোসেন বাধা দিলে একের পর এক গুলি করে স্বর্ণ এবং  টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....