ঢাকা | বঙ্গাব্দ

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমিনুল হকের

  • আপলোড তারিখঃ 06-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 37 জন
টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমিনুল হকের ছবির ক্যাপশন: ১


মোঃ মনিরহোসেন ://

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী টাকা বিতরণের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। তিনি বলেন, গতকাল সকালে ও বিকেলে দুইটি স্থানে বোরকা পরে অসহায় মানুষের মধ্যে টাকা দেওয়ার সময় সংশ্লিষ্টদের হাতেনাতে ধরা হয়। পরে পুলিশ তাদের আটক করে এবং এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।


শুক্রবার (প্রচারণার ১৬তম দিন) পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডের সবুজ বাংলা মদিনানগর ও আরশীনগর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।


আমিনুল হক বলেন, “জনসমর্থন না থাকায় জামায়াত টাকা দিয়ে ভোট কেনার পথ বেছে নিয়েছে।” তিনি জানান, মিরপুর ডিআইএইচএস এলাকার একটি স্থান থেকে টাকা বিতরণের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।


ধানের শীষে ভোট দিলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে—এমন অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, এসব এলাকায় সিসিটিভি নজরদারির কোনো ব্যবস্থা নেই; সিসিটিভি ফুটেজের দাবির কোনো সত্যতা নেই।


এলাকার উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, উদ্বাস্তু জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন, বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তার অগ্রাধিকার। পাশাপাশি জলাবদ্ধতা ও মৌলিক সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।


তরুণদের উদ্দেশে আমিনুল হক বলেন, তরুণরাই দেশ ও ইতিহাস বদলাতে পারে—যার প্রমাণ চব্বিশের গণঅভ্যুত্থান। তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিকল্পনা বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।

শুক্রবার,০৬ ফেব্রুয়ারী।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নির্বাচনের পরিবেশ বিঘ্নিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: আমিনুল হক