ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ

  • আপলোড তারিখঃ 21-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 162095 জন
নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদ ://  মাতৃভাষার আন্দোলনের জন্য জীবন দিয়ে শহিদ হয়েছেন এমন নজির বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে নেই। এজন্য ইউনেস্কো এর সাধারণ পরিষদে ১৯৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি ২১ ফেব্রুয়ারিকে বিশ্বব্যাপী "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যার প্রেক্ষিতে ২০০০ সাল হতে বিশ্বের ১৯০ টির বেশি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় দিবাগত রাত ১২.০১ মিনিটে চাষাড়ায় অবস্থিত শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জঙ্গল সলিমপুরে তিন সড়ক উন্নয়নে ১৬ কোটি টাকা বরাদ্দ চাইল জেলা প্রশাসন ​