ঢাকা | বঙ্গাব্দ

মহান মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ

  • আপলোড তারিখঃ 21-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1126 জন
মহান মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক ://অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তারা। এ সময় অনেকের পরনে একুশের প্রতীক সাদা–কালো পোশাক দেখা গেছে।

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তারা। এ সময় অনেকের পরনে একুশের প্রতীক সাদা–কালো পোশাক দেখা গেছে।

এর আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাত ১২টা ৮ মিনিটে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় মন্ত্রিসভার সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর পর বিএনপি এবং  জিয়া পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরই সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় বিরোধীদলীয় চিফ হুইপ এবং  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর পর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং  আপিল বিভাগের বিচারপতিরা। তিন বাহিনীর পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং  বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শ্রদ্ধা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পুষ্পস্তবক অর্পণ করেন।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‘একটা মরে, একটাই যায়, বাকিডি যায় না’— সেই বিতর্কিত পুলিশ কর্মকর্তা ইকবালকে বরখাস্তের সিদ্ধান্ত