ঢাকা | বঙ্গাব্দ

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে চিহ্নিত চাঁদাবাজ ফারুক গ্রেফতার

  • আপলোড তারিখঃ 22-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 161229 জন
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে  চিহ্নিত চাঁদাবাজ ফারুক গ্রেফতার ছবির ক্যাপশন: ১

মোঃ হারুন স্টাফ ক্রাইম রিপোর্টার //

মোহাম্মদপুরের সাধারণ মানুষ এবং  ব্যবসায়ীদের জন্য দীর্ঘদিনের এক আতঙ্কের নাম ছিল চাঁদাবাজ ফারুক। অবশেষে পুলিশি অভিযানে এই চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার হওয়ায় মোহাম্মদপুর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

ফারুকের গ্রেফতারের পরপরই মোহাম্মদপুর থানা পুলিশের পক্ষ থেকে এলাকায় এলাকায় মাইকিং করে এক অভূতপূর্ব ঘোষণা দেওয়া হয়েছে: "এখন থেকে আর কেউ চাঁদা দেবেন না। যদি কেউ চাঁদা চায়, তাকে ধরে বেঁধে রাখুন এবং পুলিশকে খবর দিন।"


এছাড়াও,বাংলাদেশ পুলিশের আইজিপি আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স‌ থেকে পুলিশের সকল ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণের সাথে এক ভার্চুয়াল সভায় চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে নির্দেশনা প্রদান করেন। সেখানে সকল অতিরিক্ত আইজিপি ও ডিআইজি অপারেশনস উপস্থিত ছিলেন।


পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয় তবে কতখানি বাস্তবায়ন হবে তা জানিনা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​কক্সবাজারে বিশেষ অভিযান: ১০টি চোরাই গরু ও পিকআপ ভ্যানসহ চালক আটক...