ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশ অভিযানে ২২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড তারিখঃ 07-04-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2534 জন
নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশ অভিযানে ২২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: ১

ক্রাইম  রিপোর্টার:মতিউল ইসলাম হৃদয়  নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলাউদ্দিন এর নির্দেশনায় আড়াইহাজার থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত অনুমান ২২:৪৫  ঘটিকার সময় ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাদক কারবারিদেরকে জিজ্ঞাসাবাদে নিজেদেরর নাম-ঠিকানা ১। মোঃ কালু হোসেন (৪৫), পিতা- ইমান উদ্দিন, ২। জহিরুল ইসলাম (৪০), পিতা- মৃত সহিদুল্লাহ, উভয় সাং-বিশনন্দী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিজেদের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 


মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই অভিযান চলমান থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‘একটা মরে, একটাই যায়, বাকিডি যায় না’— সেই বিতর্কিত পুলিশ কর্মকর্তা ইকবালকে বরখাস্তের সিদ্ধান্ত