ঢাকা | বঙ্গাব্দ

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপলোড তারিখঃ 22-04-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 190 জন
সোনারগাঁও থানা পুলিশের অভিযানে  ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী  গ্রেফতার। ছবির ক্যাপশন: ১


স্টাফ ক্রাইম রিপোর্টার, মোঃ হারুন://

নারায়ণগঞ্জ  জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিববুল্লাহ এর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গত ২১/০৪/২০২৫ খ্রিঃ বিকেল ১৬.৪৫ ঘটিকার সময় আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টের সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর কুমিল্লার দিক হতে ঢাকা গামী এশিয়া লাইন পরিবহন এর যাত্রাবাহী বাস নং-ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৫৫ গাড়ি তল্লাশির সময় রুহুল আমিন (২৭), পিতা- গাজী সরকার, মাতা- পারভিন বেগম, গ্রাম- চান্দোলা, ডাকঘর- চান্দলা, থানা- ব্রাহ্মণ পাড়া, জেলা- কুমিল্লাকে 

০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।