ঢাকা | বঙ্গাব্দ

যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান যানজট নিরসনে করাকড়ি...

  • আপলোড তারিখঃ 25-04-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7085 জন
যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান যানজট নিরসনে করাকড়ি... ছবির ক্যাপশন: ১


​মোঃ মনির হোসেন ://

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার যাত্রাবাড়ী এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ ওয়ারী বিভাগ। আজ পরিচালিত এই অভিযানে রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, ভাসমান স্থাপনা এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা যানবাহন সরিয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের সময় অনেক অবৈধ দখলদারকে সতর্ক করার পাশাপাশি মালামাল জব্দ করা হয়। এর ফলে ব্যস্ততম এই এলাকায় যানচলাচলে সাময়িক স্বস্তি ফিরতে শুরু করেছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ কার্যক্রম আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে। স্থানীয় পথচারীরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পুলিশ সদর দপ্তরের নবাগত মুখপাত্র এআইজি কামারুম মুনিরা ​