ঢাকা | বঙ্গাব্দ

​কনস্টেবল থেকে এসআই পদোন্নতি পরীক্ষা হবে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত: ঢাকা রেঞ্জ ডিআইজি

  • আপলোড তারিখঃ 01-10-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2 জন
​কনস্টেবল থেকে এসআই পদোন্নতি পরীক্ষা হবে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত: ঢাকা রেঞ্জ ডিআইজি ছবির ক্যাপশন: ১

​স্টাফ রিপোর্টার | ঢাকা

১ অক্টোবর, ২০২৬

​বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত পরিবেশে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, যারা ক্যাডেট এএসআই (নিরস্ত্র) ও এসআই (নিরস্ত্র) পদে নির্বাচিত হবেন, তারা সম্পূর্ণ নিজেদের যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত হবেন।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ২:৩০ ঘটিকায় ঢাকার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক ব্রিফিং সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় এই ব্রিফিংয়ের আয়োজন করে।

​ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সাথে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে নিয়োজিত অফিসার ও ফোর্সকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

​ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের মিডিয়া সেল জানায়, ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহা. কাজেম উদ্দীন এবং পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) আসলাম শাহজাদা।

​এছাড়াও ঢাকা রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ রেঞ্জাধীন ১৩টি জেলা ও পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শক পর্যায়ের কর্মকর্তারা এই ব্রিফিং সভায় উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​কনস্টেবল থেকে এসআই পদোন্নতি পরীক্ষা হবে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত: ঢাকা রেঞ্জ ডিআইজি