মোঃ হারুন ://
মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিবকে বাড়ি থেকে এক কাজী (বিবাহ নিবন্ধক)-কে তুলে নিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কাজীকে তার নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে আটকে রেখে অস্ত্রের মুখে দুই লাখ টাকা চাঁদা দাবি ও আদায় করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে যুবদল নেতা রাজিবকে গ্রেপ্তার করে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদা আদায় ও অপহরণের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।"
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের জ্যেষ্ঠ নেতাদের মতামত জানার চেষ্টা চলছে।