ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজু আহমেদ

  • আপলোড তারিখঃ 30-10-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5 জন
সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজু আহমেদ ছবির ক্যাপশন: ১


​রিপোর্টার মোঃ হারুন ://

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কাদের গণি চৌধুরীর শুভ জন্মদিন আজ। দেশের সাংবাদিক সমাজ, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন মহল তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।

​তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সবসময় সততা, পেশাদারিত্ব এবং সাহসিকতার সঙ্গে সংবাদকর্মী ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন।

​তাঁর জন্মদিনে বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেছেন। শুভকামনা জানানো বার্তায় তাঁরা বলেন, “আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর কর্মময় জীবন কামনা করি। আগামীর প্রতিটি দিন কাটুক আনন্দ, সম্মান ও সাফল্যে। আপনার জন্য নিরন্তর ভালোবাসা ও শুভকামনা।”




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজু আহমেদ