ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....

  • আপলোড তারিখঃ 16-04-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4181 জন
জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন".... ছবির ক্যাপশন: ১


স্টাফ রিপোর্টার,

মো: নজরুল ইসলাম//


আজ১৫ই এপ্রিল ২০২৬ ইং রোজ বুধবার, নরসিংদী জেলা রায়পুরা উপজেলার আওতাধীন দুইটি ফিলিং স্টেশনে নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা মহোদয়ের‌‌ নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা প্রদান করেন রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ, অভিযানে ফিলিং স্টেশনের তেল বিক্রয় রশিদ ,স্টক রেজিস্টার,  ট্যাংকে তেলের পরিমাণ যাচাই করা হয় ও স্টেশন দুটোর সার্বিক দিক পরিদর্শন করা হয়।এছাড়া উত্তরবাখর নগর বাজারে অনুমোদনহীন লাইসেন্স বিহীন খোলা তেল বিক্রি করার অপরাধে এক দোকান মালিক কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০০০(দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলমান আছে, সামনের দিনগুলোতে ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা মহোদয়।




কমেন্ট বক্স
notebook

**জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬-উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি***