ঢাকা | বঙ্গাব্দ

​শাপলা চত্বরের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে

  • আপলোড তারিখঃ 30-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 106 জন
​শাপলা চত্বরের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে ছবির ক্যাপশন: ১

মতিউরুল ইসলাম হৃদয় | 


রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।


​আজ শুনানি শেষে ট্রাইব্যুনাল বিচারক এ নির্দেশ দেন। শুনানি চলাকালে লতিফ সিদ্দিকীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়।


​মামলার অভিযোগসূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি চলাকালে সংঘটিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়।



​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী তাকে যথাযথ নিরাপত্তার সাথে কারাগারে পাঠায়। ট্রাইব্যুনালে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ ও শুনানির তারিখ পরে জানানো হবে বলে আদালতের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​বন্দরে অবৈধ গ্যাস সংযোগবিরোধী অভিযান: ৮০০ সংযোগ বিচ্ছিন্ন, সিয়াম বেকারিকে জরিমানা