ঢাকা | বঙ্গাব্দ

ফতুল্লায় যৌথ অভিযানে মাদকসহ ৯ জন গ্রেফতার..

  • আপলোড তারিখঃ 14-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6068 জন
ফতুল্লায় যৌথ অভিযানে মাদকসহ ৯ জন গ্রেফতার.. ছবির ক্যাপশন: ১


নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশের এক যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

​গতকাল ১৩ জুন (শনিবার) বিকেলে ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা, বৌ বাজার, শাহী মহল্লা ও নিশ্চিন্তপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

​নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিজাম উদ্দিন (৩৪) নামে এক আসামির কাছ থেকে ১৬০ পিস ইয়াবা এবং গনেশ রাজবংশী (৪৭) নামে আরেকজনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাকি আসামিরা হলেন— জুবায়ের হোসেন আকাশ (২৪), সজিব (২৩), মামুন (২৬), নুর আলম বাবু (৪০), মোঃ নাসিম (৩০), সামাদ (২৭) ও মোঃ টুটুল (৩৯)।

​আসামিদের অপরাধের রেকর্ড (PCPR) যাচাই করে দেখা গেছে, তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদকের মামলা রয়েছে। এই ঘটনায় গ্রেফতারকৃত ২ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।..




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পরিচয়পত্র ছাড়া ঢাকায় ব্যবসা করতে পারবেন না হকার: ডিএসসিসি প্রশাসক