ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদী জেলা প্রেস ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত,,

  • আপলোড তারিখঃ 27-11-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2 জন
নরসিংদী জেলা প্রেস ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত,, ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক://


নরসিংদী জেলা প্রেস ক্লাবের সম্মানিত কার্যনির্বাহী সদস্য এবং দেশ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি নূরে আলম রনির বাবা মরহুম মো: জাকির হোসেন এবং প্রেস ক্লাবের সম্মানিত কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক ঢাকার ডাক পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি মো: ফরিদুজ্জামানের মা মরহুমা সাইকুন্নেসার স্মরণে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬ খ্রি.) বাদ আসর নরসিংদী জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে মরহুম মো: জাকির হোসেন এবং মরহুমা সাইকুন্নেসার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ সময় নরসিংদী জেলা প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদী জেলা প্রেস ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত,,