ঢাকা | বঙ্গাব্দ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার ঝুঁকিতে সিলেট-সুনামগঞ্জ, সতর্কতা জারি

  • আপলোড তারিখঃ 11-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12 জন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার ঝুঁকিতে সিলেট-সুনামগঞ্জ, সতর্কতা জারি ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক | ১২ জুলাই, ২০২৬

সিলেট: দেশের উত্তর-পূর্বাঞ্চলে ফের বন্যার কালো মেঘ ঘনিয়ে এসেছে। টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা ঢলের কারণে হবিগঞ্জ ও মৌলভীবাজারে ইতিমধ্যে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বন্যার ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছে।

​নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

​প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

​স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উদ্ধারকারী দল ও আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখারও আহ্বান জানানো হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

লংগদুতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: আশ্রয়কেন্দ্রে খাদ্য ও পানি বিতরণ