ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ঘাঁটি হবে , মন্ত্রী বললেন ‘আপনারা সুভাগ্যবান

  • আপলোড তারিখঃ 07-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2024 জন
বগুড়ায় আন্তর্জাতিক  বিমানবন্দর ও ঘাঁটি হবে , মন্ত্রী বললেন ‘আপনারা সুভাগ্যবান ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদ ://


বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একইসঙ্গে এখানে বিমানবাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি স্থাপন এবং পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বগুড়া এয়ারফিল্ড এবং  সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং  বিমানবাহিনী প্রধান এসব তথ্য জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন এবং  পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বিমান এবং  পর্যটনমন্ত্রী বলেন, ‌‘দেশের উত্তর এবং  উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর আকাশপথের যোগাযোগ সুদৃঢ় করতে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা বগুড়া পরিদর্শনে এসেছি। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। এজন্য আপনারা বগুড়াবাসী সত্যিই ভাগ্যবান, কারণ মন্ত্রণালয়ের এ বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া দিয়েই শুরু হচ্ছে।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

দেবিদ্বারে আলহাজ্ব আবুল কাসেম চেয়ারম্যান ও সাংবাদিক জনির জমি সংক্রান্ত বিরোধের অবসান