ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর ডেমরা রোডের দীর্ঘ অংশজুড়ে জমে থাকা বৃষ্টির পানি এখন জনদুর্ভোগ

  • আপলোড তারিখঃ 25-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34867 জন
রাজধানীর ডেমরা রোডের দীর্ঘ অংশজুড়ে জমে থাকা বৃষ্টির পানি এখন জনদুর্ভোগ ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন://

রাজধানীর ডেমরা রোডের দীর্ঘ অংশজুড়ে জমে থাকা বৃষ্টির পানি এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সামান্য বৃষ্টিতেই সড়কটি তলিয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, যা রূপ নিয়েছে কৃত্রিম বন্যায়।

রাস্তায় পানি জমে থাকায় যানচলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

গাড়িগুলো ধীরগতিতে চলায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ফলে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন অফিসগামী মানুষ।

রাস্তার বড় বড় গর্ত পানির নিচে ঢাকা থাকায় প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, বাড়ছে যান্ত্রিক ত্রুটি।

স্থানীয়রা বলছেন, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণেই সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়।

অসহনীয় এই ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত স্থায়ী সংস্কার ও পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আসন্ন বর্ষায় এই জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা করছেন স্থানীয়রা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ম্যাজিস্ট্রেট আদালত চত্বরেই হত্যা মামলার আসামী দেখে নেয়ার হুমকি দিলেন বাদীকে