ঢাকা | বঙ্গাব্দ

সাভারে মাদক ব্যবসায়ীর সঙ্গে সখ্যতার অভিযোগে ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

  • আপলোড তারিখঃ 26-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 487 জন
সাভারে মাদক ব্যবসায়ীর সঙ্গে সখ্যতার অভিযোগে ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ছবির ক্যাপশন: ১


মোঃ মনির হোসেন ://

​সাভারে এক মাদক ব্যবসায়ীর সঙ্গে অনৈতিক সখ্যতা ও যোগাযোগের অভিযোগে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেনকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

​মঙ্গলবার (২৬ মে ২০২৬) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

​জানা গেছে, দায়িত্ব পালনকালে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সখ্যতা বজায় রাখার অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

​এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​কক্সবাজারে বিশেষ অভিযান: ১০টি চোরাই গরু ও পিকআপ ভ্যানসহ চালক আটক...