মতিউল ইসলাম, হৃদয়://
নারায়ণগঞ্জের ফতুল্লায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ দুই সক্রিয় মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গত মঙ্গলবার (০২ জুন, ২০২৬) দিবাগত রাত ১২:৪৫ ঘটিকায় ফতুল্লা থানাধীন দেলপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
- জুয়েল কসাই (৪৫): পিতা- সিরাজ কসাই, সাং- দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
- ডালিম (২৭): পিতা- উলফত হোসেন, সাং- কমল গ্রাম, জয়পুরহাট সদর (বর্তমানে ফতুল্লার দেওভোগ প্রধান বাড়ীর ভাড়াটিয়া)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ফতুল্লা মডেল থানার এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোডস্থ ভূইয়া বাড়ী সংলগ্ন আল আমিনের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে হাতেনাতে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
তল্লাশিকালে আসামিদের হেফাজত থেকে আনুমানিক ০৭.০৫ গ্রাম ওজনের মোট ৭৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ফতুল্লা ও এর আশপাশের এলাকায় যুবসমাজের নিকট মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এই ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, মাদক এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো অপরাধের বিরুদ্ধে তাদের এই কঠোর ও ‘জিরো টলারেন্স’ নীতি এবং বিশেষ অভিযান সর্বদা অব্যাহত থাকবে।