স্টাফ ক্রাইম রিপোর্টার, মোঃ হারুন ://
রাজধানীর বনশ্রী থেকে তৌসিফ শাহরিয়ার (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে বনশ্রীর ই ব্লকের ৩ নম্বর রোডের ৩ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ( ইন্টার )দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। তৌসিফ বগুড়ার সোনাতলা কুনতাই গ্রামের সৌদি প্রবাসী আব্দুল জলিলের ছেলে। তার খালু এস আলম জানান, নিজ কক্ষে সবার অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে তৌসিফ। আত্মহত্যার কারন জানাতে পারেননি স্বজনেরা।